ভারতের ৫ সেনা নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার ঘারোয়া এলাকায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) একটি সেনাবাহিনীর ট্রাক রাস্তা থেকে পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৫ জন সেনা নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এই দুর্ঘটনাটি ঘটে যখন সেনাবাহিনীর একটি যান বানই এলাকার দিকে যাচ্ছিল। ভারতীয় সেনাবাহিনী তাদের সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, হোয়াইট নাইট কর্পসের সব সদস্য পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালনের সময় এই দুর্ঘটনায় ৫ জন সাহসী সৈন্যের মর্মান্তিক মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন।
ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং আহত সেনা সদস্যদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এছাড়া, ঘটনাস্থলে দ্রুত সাড়াদানকারী দলের সেনা সদস্যরা এবং জম্মু-কাশ্মীর পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
