×

ভারত

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে মোদির হস্তক্ষেপ চাইলেন মমতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

 বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে মোদির হস্তক্ষেপ চাইলেন মমতা

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন।

আজ সোমবার (২ নভেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসব মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ওই অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি চলমান সহিংসতার প্রসঙ্গে বক্তব্য দেন। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয়জন রয়েছেন। কেন্দ্রীয় সরকারের যে অবস্থানই থাকুক, আমরা তা মেনে নেব। তবে ধর্মীয় ভেদাভেদ বা নৃশংসতার আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি, প্রধানমন্ত্রী মোদি যেন এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন।

এছাড়া তিনি আরো বলেন, যদি বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ওপর হামলা হয়, তবে তা আমরা একেবারেই সহ্য করব না। আমরা আমাদের লোকজনদের সেখান থেকে ফিরিয়ে আনতে (প্রত্যাবাসন) বাধ্য হব।

বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা এবং সহিংসতা প্রসঙ্গে মমতা আরো বলেন, ভারত সরকার এই বিষয়টি জাতিসংঘে তুলে ধরতে পারে এবং সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করতে পারে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App