×

ভারত

দিল্লিতে কেজরিওয়ালের ওপর হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ এএম

দিল্লিতে কেজরিওয়ালের ওপর হামলা

কেজরিওয়ালের ওপর হামলা

ভারতের রাজধানী দিল্লিতে আম আদমি পার্টির নেতা তথা দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর হামলার অভিযোগ।‌

শুক্রবার তিনি একটি প্রচারমূলক কর্মসূচিতে বেরিয়ে ছিলেন। সেই সময় তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ। দিল্লির শাসকদল এই হামলার দায় চাপিয়েছে বিজেপির বিরুদ্ধে। খবর আনন্দবাজার পত্রিকার।

আম আদমি পার্টির অভিযোগ, ভোটের আগে কেজরিওয়ালকে হামলা করে আপকে চাপে রাখতে চাইছে বিজেপি। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুক্রবারের ঘটনার পাল্টা ব্যাখ্যা দিয়েছে পদ্ম শিবির।

পশ্চিম দিল্লির বিকাশপুরী এলাকায় শুক্রবার পদযাত্রায় বেরিয়েছিলেন কেজরিওয়াল। পায়ে হেঁটে এলাকায় ঘুরছিলেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন, তাদের সমস্যার কথা শুনছিলেন।

আগামী ফেব্রুয়ারি নাগাদ দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে পারে। তার আগে প্রচারে জোর দিচ্ছেন আপ নেতা। তিনি অভিযোগ করেন, শুক্রবারের কর্মসূচিতে একদল দুষ্কৃতকারী তার ওপর হামলা করে।

এই হামলা প্রসঙ্গে দিল্লির মন্ত্রী তথা বর্ষীয়ান আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, ইডি, সিবিআই বা জেল দিয়ে যখন কাজ হলো না, তখন বিজেপি কেজরিওয়ালের ওপর হামলার পন্থা নিয়েছে। তার কিছু হলে বিজেপি দায়ী থাকবে।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেন, কেজরিওয়ালের ওপর এই ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিজেপি তাদের সন্ত্রাসীদের দিয়ে এই কাজ করিয়েছে, এতে কোনও সন্দেহ নেই। আমরা এতে ভয় পাব না। আপ মাথা উঁচু করেই থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App