×

ভারত

কানাডায় শিখ নেতা হত্যার নির্দেশদাতা অমিত শাহ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১২:৪০ পিএম

কানাডায় শিখ নেতা হত্যার নির্দেশদাতা অমিত শাহ!

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোয়েন্দা সংস্থা 'র' কর্মকর্তার নির্দেশে খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। কানাডার কর্মকর্তাদের বরাতে এ প্রতিবেদন করেছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ইস্যুতে ভারত ও কানাডার মধ্যে দিন দিন উত্তেজনা বাড়ছেই। এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজ্জারকে হত্যার নির্দেশদাতা হিসেবে দায়ী করলেন কানাডার কর্মকর্তারা।

এছাড়াও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বিষয়টি অবগত করেছে কানাডা বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

বলা হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোয়েন্দা সংস্থা 'র'-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তার নির্দেশে হারদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহেও ভারতের কর্মকর্তারা কাজ করেছেন। ভারত সরকার ও 'র' এর জ্যেষ্ঠ কর্মকর্তাসহ দেশটির কূটনীতিকদের কথোপকথন কানাডার কর্তৃপক্ষের কাছে আছে।

ভারত ও কানাডার মিত্রদেশ যুক্তরাষ্ট্র এবার দুই দেশের চলমান সংকট নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। নিজ্জার ইস্যুতে নয়াদিল্লি নয়, বরং অটোয়ার পক্ষে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। ভারতকে কানাডার অভিযোগের গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, কানাডার সার্বভৌমত্বে আঘাত করে ভয়াবহ ভুল করেছে ভারত। তবে নয়াদিল্লির সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চান না বলেও জানান ট্রুডো। কানাডার জনগণের সুরক্ষার জন্যই জনসম্মুক্ষে ভারতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

আরো পড়ুন : ৪৮ ঘণ্টায় ১০ ভারতীয় বিমানে বোমাতঙ্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App