×

ভারত

আরব সাগরে গভীর নিম্নচাপ, দ্বিতীয় ‘আগস্ট ঝড়ের’ আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০২:৫১ পিএম

আরব সাগরে গভীর নিম্নচাপ, দ্বিতীয় ‘আগস্ট ঝড়ের’ আশঙ্কা

গুজরাটের উপদ্বীপাঞ্চলে সর্বশেষ ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল ১৯৬৪ সালে।

উত্তর আরব সাগরের উপকূলে অবস্থিত ভারতের গুজরাটের উপদ্বীপাঞ্চল সৌরাষ্ট্রের দিকে একটি গভীর নিম্নচাপ এগিয়ে আসছে। শুক্রবারের মধ্যে নিম্নচাপটি উত্তর আরব সাগরের দিকে এগিয়ে যেতে পারে। ফলে সেখানে প্রবল ঘূর্ণিঝড় হতে পারে। এর প্রভাবে গুজরাটের ভারুচ, কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় অত্যন্ত ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জানানো হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাধারণত আগস্ট মাসে আরব সাগরে খুব একটা ঘূর্ণিঝড় এর আশঙ্কা থাকে না। গুজরাটের উপদ্বীপাঞ্চলে সর্বশেষ ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল ১৯৬৪ সালের আগস্টে। তাই এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি ওই অঞ্চলে সৃষ্টি হওয়া দ্বিতীয় ‘আগস্ট ঝড়’ হবে।

শুক্রবার (৩০ আগস্ট) ভারতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, গুজরাটের ভারুচ, কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। শনিবার (৩১ আগস্ট) পর্যন্ত গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। 

আরো পড়ুন : বন্যায় নদী থেকে শহরে ঢুকছে কুমির (ভিডিও)

ভারতের আবহাওয়াবিদদের একাংশ বলছেন, বর্ষার মৌসুমে এ অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্য নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না।

ইতোমধ্যে টানা বৃষ্টিতে গুজরাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। গুজরাটের দ্বারকা, মোরবি, বরোদাসহ একাধিক জেলায় সেনাবাহিনী নামিয়ে বিপর্যয় মোকাবিলা করতে হচ্ছে।

শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। পাশাপাশি পাকিস্তানের দুটি জেলায় বন্যা নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App