×

জাতীয়

৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৬:৪৫ পিএম

৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

ফাইল ছবি

পশু কোরবানির মধ্য দিয়ে আজ সারা দেশে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। আল্লাহর সন্তুষ্টি পেতে কেউ কোরবানি দিয়েছেন গরু, কেউবা খাসি। শহরের বিভিন্ন স্থানে কোরবানি দেয়া গরুর মাংস, মাথা, পা ইত্যাদি সংগ্রহ করে বিক্রি করেন মাংস ব্যবসায়ীরা। মূলত আর্থিকভাবে অসচ্ছল ক্রেতাদের জন্যই তাদের এ আয়োজন। সংগ্রহ করা এসব মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে।

সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায়, এসব দোকানে মাংসের পাশাপাশি মিলছে মাথা, পা, ভুঁড়ি ইত্যাদি। যারা আর্থিকভাবে অসচ্ছল কিন্তু কোরবানির মাংস খেতে চান, তারা এসে ভিড় জমাচ্ছেন আশেপাশে।

এক ব্যবসায়ী বলেন, যেসব জায়গায় কোরবানি হয় আমরা সেখান থেকে মাংস, আস্ত পা, মাথা কিনে নিয়ে আসি। পরে এখানে এনে তা বিক্রির জন্য প্রস্তুত করি। অনেকেই আছেন কোরবানি দিতে পারেন না বা বাজার থেকে মাংস কিনতে পারেন না, তারা আমাদের এখান থেকে মাংস কেনেন।

আরেক বিক্রেতা বলেন, পরিচিত নানান জায়গা থেকে মাংস কিনে এনে আমরা এখানে বিক্রি করি। মোটামুটি কম দামে এখান থেকে কাস্টমাররা তাজা কোরবানির মাংস কিনতে পারেন। এখানে মাংস বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যেই। ৪টা পা একত্রে বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। ফ্যাপসা বা এ জাতীয় জিনিস বিক্রি হচ্ছে ৪০০ টাকার মধ্যেই।

আরো পড়ুন : ঈদ করা হলো না স্বামী-স্ত্রীর, দুজনই নিহত

মাংস কিনতে আসা এক রিকশাচালক বলেন, কোরবানি দেয়ার সামর্থ্য নেই কিন্তু মাংস খাইতে মন চায়। তাই এখানে কিনতে এসেছি। বাজারের চাইতে কম দামে এখানে মাংস পাওয়া যায়।

আরেক ক্রেতা বলেন, এখানে একটু কম দামে তাজা কোরবানির মাংস পাওয়া যায়। তাই কিনতে আসা।

দোকানের পাশাপাশি অনেকে পলিথিনে ভরে মাংস নিয়ে আসছেন বিক্রির জন্য। তবে সেসব মাংসের দাম হাঁকানো হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। 

এমন একজন বিক্রেতা জসীম উদ্দিন বলেন, এখানে যেসব মাংস বিক্রি হচ্ছে তাতে মাংসের সাথে চর্বিও থাকে। কিন্তু আমারটা পুরোপুরি মাংস। কোনো চর্বি বা হাড্ডি নেই। তাই দাম ৭০০ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App