×

স্বাস্থ্য

মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক ডা. সজল ব্যানার্জী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০, ০৩:৫০ পিএম

মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক ডা. সজল ব্যানার্জী

অধ্যাপক ডা.সজল কৃষ্ণ ব্যানার্জী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা.সজল কৃষ্ণ ব্যানার্জী। তিনি অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকারের স্থলাভিসিক্ত হন। ১৬ মে থেকে তিনি মেডিসিন অনুষদের ডিনের দায়িত্ব গ্রহণ করেন।

গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক ডা. মো. জিলম মিয়া অবসরগ্রহণ করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ১৬ মে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের মধ্য হতে অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীকে এই দায়িত্বে নিযুক্ত করেন।

অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছেন। বর্তমানে কার্ডিওলজির অধ্যাপক ও ক্লিনিক্যাল কার্ডিওলজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত তিনি কার্ডিওলজির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App