×

শিশুস্বাস্থ্য

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৬:২৭ পিএম

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৮৭৭ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮২৬ জন এবং নিশ্চিত হাম রোগী ৫১ জন।

বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার চিত্র তুলে ধরা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ঢাকায় তিনজন, সিলেটে একজন এবং বরিশালে একজন শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫৬৫ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৪৭৫ শিশু এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরো ৮৮ শিশু।

আরো পড়ুন : স্বজনের মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, আহত ৬

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৬৭ হাজার ৯০৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ১৮২ শিশু। তবে তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫০ হাজার ৯২৬ শিশু।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮৫ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

চামড়া সংগ্রহ চললেও দামে অসন্তুষ্ট মৌসুমি ব্যবসায়ীরা

চামড়া সংগ্রহ চললেও দামে অসন্তুষ্ট মৌসুমি ব্যবসায়ীরা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

এক্সপ্রেসওয়েতে বাসের দরজা দিয়ে ছিটকে যাত্রীর মৃত্যু

এক্সপ্রেসওয়েতে বাসের দরজা দিয়ে ছিটকে যাত্রীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App