×

ঢাকা

এক্সপ্রেসওয়েতে বাসের দরজা দিয়ে ছিটকে যাত্রীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৭:০১ পিএম

এক্সপ্রেসওয়েতে বাসের দরজা দিয়ে ছিটকে যাত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২৮ মে) দুপুরের পরে এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু সংলগ্ন সীমানা এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুরের বাসিন্দা।

শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, ‘ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার।বাসের সামনে (ইঞ্জিন কভার) বসেছিলেন তিনি। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা নামক স্থানে গেলে হঠাৎ ব্রেক কষে। এসময় ছিটকে বাস থেকে দরজা দিয়ে বাইরে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মিজানুর রহমান বলেন, ‘বাসটি হঠাৎ করে জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে লোকটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন

নৌকাডুবিতে নিখোঁজ নববধূর সন্ধান মেলেনি

নৌকাডুবিতে নিখোঁজ নববধূর সন্ধান মেলেনি

ঈদের দিন ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ঈদের দিন ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

পশুর লাথি-গুঁতায় নোয়াখালীতে আহত ৩০

পশুর লাথি-গুঁতায় নোয়াখালীতে আহত ৩০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App