×

সরকার

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ডিসিদের ৯ নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৭ পিএম

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ডিসিদের ৯ নির্দেশনা

ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও ঘনিজ সম্পদ বিভাগ

দেশব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনকে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে জেলা প্রশাসনের মাধ্যমে কিছু নির্দেশনা বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।

রোববার (১৫ মার্চ) জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং দেশের সব জেলা প্রশাসক অনলাইনে যুক্ত ছিলেন।

পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের জন্য নয়টি নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থেকে আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আরো পড়ুন: রাশিয়ার রাষ্ট্রদূত- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

সভায় জেলা প্রশাসকদের উদ্দেশে দেওয়া নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে প্রতিবেদন প্রদান করা, ডিপো থেকে পেট্রল পাম্পে বরাদ্দকৃত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা এবং পেট্রল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমারসহ সব গ্রাহকের কাছে সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি করা।

এ ছাড়া কোনো পেট্রল পাম্প বন্ধ থাকলে তার কারণ অনুসন্ধান করা এবং ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব পুনরায় যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুদদারি রোধ, তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি তেলের পাচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, জ্বালানি তেল যাতে অতিরিক্ত দামে বিক্রি না করা হয় সে বিষয়ে সতর্ক নজরদারি রাখতে হবে। কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে নজরদারি জোরদার করার কথাও বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কালবৈশাখী: দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

কালবৈশাখী: দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

ফিফা লাইভ র‍্যাংকিংয়ে বাংলাদেশের আরো অবনতি

ফিফা লাইভ র‍্যাংকিংয়ে বাংলাদেশের আরো অবনতি

জিয়াউর রহমানের নাম না বলায় অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

জিয়াউর রহমানের নাম না বলায় অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

শনিবার বসছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক

শনিবার বসছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App