×

সরকার

যুক্তরাষ্ট্র ও তুুুস্কের উদ্দেশ্যে রওনা হলেন পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০১:১০ পিএম

যুক্তরাষ্ট্র ও তুুুস্কের উদ্দেশ্যে রওনা হলেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শনিবার (১৪ মার্চ) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। নিউইয়র্কে যাওয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, 'তুরস্কে অবস্থানকালে ড. খলিলুর রহমান কয়েকটি বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের দৌড়ে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এসব বৈঠকের আয়োজন করা হয়েছে।'

আরো পড়ুন: নাড়ির টানে ঘরমুখো মানুষ, স্টেশনে ভিড়

সফরের সময় তিনি বিভিন্ন দেশের কূটনীতিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আরও জোরদার করার চেষ্টা করা হবে বলে আশা করা হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App