নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:০১ পিএম
ছবি : সংগৃহীত
মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার (১২ মার্চ) তাঁকে বেলা পৌনে একটায় শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হওয়া আহমেদ আযম খান বিএনপির প্রবীণ রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বে ছিলেন এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং পূর্ববর্তী সরকারের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথ ও টকশোতে সক্রিয় ছিলেন।
শপথ নেওয়ার পর আযম খান দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সখীপুর-বাসাইলের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখবেন। পাশাপাশি দল-মত নির্বিশেষে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান।
আরো পড়ুন : দুপুর ২টার পর সংসদে ভাষণ দিবেন রাষ্ট্রপতি
