×

সরকার

দুই চিফ হুইপের বৈঠক

গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার আলোচনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৪:৫৩ পিএম

গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার আলোচনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম, এমপি’র সাথে বিরোধীদলীয় সংসদ-সদস্যদের এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সংসদ ভবনস্থ চীফ হুইপের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিরোধীদলীয় চীফ হুইপ মোঃ নাহিদ ইসলাম-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— মোঃ রফিকুল ইসলাম খান, এমপি; মোঃ আবুল হাসনাত, এমপি; এবং মোঃ নূরুল ইসলাম, এমপি।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সরকারি দলের চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

বিরোধী দলীয় চীফ হুইপের সাথে অনুষ্ঠিত এ বৈঠকটি সংসদ প্রাণবন্ত  করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App