×

সরকার

দুর্নীতি হবে না, হতে পারে না: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

দুর্নীতি হবে না, হতে পারে না: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “দুর্নীতি হবে না, হতে পারে না- আমি আপনাদের এ বিষয়ে আশ্বস্ত করতে পারি।”

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ক্লাসমুখী করা, জাতীয় কারিকুলাম পুনর্বিবেচনা এবং কারিগরি শিক্ষায় জোর শিক্ষাখাতের এই তিন অগ্রাধিকার দেয়া হবে । 

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রথমত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করা এবং শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। দ্বিতীয়ত, বিদ্যমান কারিকুলাম পর্যালোচনা (রিভিউ) করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। তৃতীয়ত, কর্মমুখী দক্ষতা গড়ে তুলতে টেকনিক্যাল বা কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া শিক্ষাখাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App