×

সরকার

সংকটপূর্ণ খাত ধরে সামাজিক ব্যবসা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম

সংকটপূর্ণ খাত ধরে সামাজিক ব্যবসা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

দেশের সংকটপূর্ণ খাতগুলো ধরে সামাজিক ব্যবসা গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে নিজ স্বার্থের পাশাপাশি জনস্বার্থে সবাইকে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সমাজ সেবা দিবস- ২০২৫ উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, মানুষের ক্ষমতার সামনে সরকারের ক্ষমতা নস্যি। আমরা যদি নিজ স্বার্থে সেইসঙ্গে পরের স্বার্থে কাজ করতে পারতাম, তাহলে আর কারো মুখাপেক্ষী হতে হতো না। আমরা নিজেরাই সমাধান করতে পারি।

তিনি বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেয়া। পাছে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়।

এর আগে, ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা।

আরো পড়ুন : সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি: প্রধান উপদেষ্টা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App