×

সরকার

নির্বাচিত সরকার এসে দীর্ঘ পরিকল্পনা করবে: অর্থ উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

নির্বাচিত সরকার এসে দীর্ঘ পরিকল্পনা করবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

নির্বাচিত সরকার এসে কর্মসংস্থানের সুযোগ তৈরিসহ সম্পদের ভোগবৈষম্য দূর করতে দীর্ঘ পরিকল্পনা করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে।  

সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে একথা বলেন তিনি।

এসময়, ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান বৈষম্যমূলক আইন সংস্কারের প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ী ও রাজনীতিবিদরা প্রশ্ন তোলেন বিনিয়োগ স্থবিরতা না কাটলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে কীভাবে? উন্নয়নকে টেকসই করতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ চান স্বাস্থ্য ও শিক্ষায়।

আরো পড়ুন : নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যতই কথা বলুক সরকার চাপহীনভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোমবার আর্থিক খাতের চলমান সংস্কারের মধ্যেই রাজধানীর একটি হোটেলে তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনের আয়োজন করে বাণিজ্য বিষয়ক পত্রিকা দৈনিক বণিক বার্তা।

বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময় শীর্ষক সেমিনারে ব্যবসায়ী ও রাজনীতিবিদরা সামনে আনেন, বিনিয়োগ না বাড়লে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে কীভাবে আর কর্মসংস্থানের সুযোগই বা তৈরি হবে কীভাবে- সেই প্রশ্ন। তাগাদা আসে নীতি নির্ধারণে ভুল পরিসংখ্যান পরিহার করার পাশাপাশি জিডিপির ৫ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দের।

এসময় এনবিআর চেয়ারম্যান আশ্বস্ত করেন ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে বৈষম্যমূলক আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, বৈষম্যহীন সামাজিক ও অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

নিজ ঘরে বাবাকে ‘হত্যা’, জনতার হাতে ছেলে আটক

নিজ ঘরে বাবাকে ‘হত্যা’, জনতার হাতে ছেলে আটক

হরমুজ প্রণালি নিয়ে ‘প্ল্যান বি’-র ডাক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

হরমুজ প্রণালি নিয়ে ‘প্ল্যান বি’-র ডাক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App