×

ইউরোপ

তুরস্কের সিরীয় শরণার্থীদের স্বদেশে ফেরাতে চান এরদোগান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ এএম

তুরস্কের সিরীয় শরণার্থীদের স্বদেশে ফেরাতে চান এরদোগান

এরদোগান

তুরস্কে আশ্রয় নেওয়া লাখ লাখ সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইয়াইলাদাগি সীমান্ত গেট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সিরিয়ার বিদ্রোহীদের দামেস্ক দখলের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আকস্মিক ক্ষমতাচ্যুতির একদিন পর সোমবার (৯ ডিসেম্বর) এই ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্কে প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী আশ্রয় গ্রহণ করেছেন। ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা সিরীয়দের সবচেয়ে বড় আশ্রয়স্থল এই দেশটি।

রোববার সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির রাজধানী দামেস্ক দখলের মাধ্যমে সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধ এবং আসাদ পরিবারের ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয়।

বাশার আল-আসাদ এখন দেশ থেকে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করেছেন। আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের জন্য বড় মোড় ঘুরানো ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান বলেন, আমরা ইয়াইলাদাগি সীমান্ত গেট খুলছি যাতে কোনো ভিড় তৈরি না হয় এবং চলাচল সহজ হয়।

সিরিয়ার উত্তর-পশ্চিম প্রান্তের কাছাকাছি অবস্থিত ইয়াইলাদাগি ক্রসিং ২০১৩ সাল থেকে সীমান্তের কাছে যুদ্ধের কারণে বন্ধ ছিল।

র্তুকি প্রেসিডেন্ট বলেন, আমরা শরণার্থীদের স্বেচ্ছা প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি এতদিন তাদের যেভাবে রেখেছি তার সঙ্গে মিল রেখে করব।

এর আগে সোমবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, তুরস্কে বসবাসরত সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তনের জন্য কাজ করবে তার দেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App