×

বিনোদন

প্যাড ম্যানকে পাকিস্তান সেন্সর বোর্ডের 'না'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০২ পিএম

প্যাড ম্যানকে পাকিস্তান সেন্সর বোর্ডের 'না'
অক্ষয় কুমারের 'প্যাড ম্যান' যা মূলত নারীদের মাসিকের সময়ের স্বাস্থ্যবিধি নিয়ে নির্মিত, প্রদর্শন নিষিদ্ধ করেছে পাকিস্তান। পাকিস্তানের কেন্দ্রীয় সেন্সর বোর্ড ছবিটি প্রদর্শনের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে। আর বালকি পরিচালিত এই ছবিটিতে আরো দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে এবং সোনম কাপুর। ছবিটিকে পাকিন্তানে 'ব্যান' করা প্রসঙ্গে সেন্সর বোর্ডের একজন মুখপাত্র ইসহাক আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা এমন কোনো ছবিকে প্রদর্শনের জন্য ছাড়পত্র দিতে পারি না যা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির সাথে যায় না। পাঞ্জাব চলচ্চিত্র সেন্সর বোর্ডের এই সদস্য আরো বলেন, আমি ছবিটি দেখতেও চাই না। কেননা এটি একটি 'নিষিদ্ধ বিষয়'-এর ওপর নির্মিত। অবশ্যই আমরা এটিকে কোনো রকম ছাড়পত্র দিচ্ছি না। এটি সামাজিক ও ধর্মীও- কোনো দিক দিয়েই অনুমোদন পাবে না আমাদের দেশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App