×

বিনোদন

নিককে প্রথম দেখেই যা করেছিলেন প্রিয়াঙ্কা, ভাইরাল পুরোনো গল্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম

নিককে প্রথম দেখেই যা করেছিলেন প্রিয়াঙ্কা, ভাইরাল পুরোনো গল্প

ছবি : সংগৃহীত

বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপগায়ক নিক জোনাসের দাম্পত্য জীবনের গল্প ভক্তদের কাছে সবসময়ই আগ্রহের বিষয়। ভালোবাসা ও পারস্পরিক সম্মানের এই সম্পর্কের আরেকটি আবেগঘন মুহূর্ত সামনে এসেছে সম্প্রতি। নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’–এর প্রচারণায় একটি পডকাস্টে অংশ নিয়ে নিকের লেখা একটি প্রেমপত্র শুনে আবেগে ভেসে যান প্রিয়াঙ্কা। সেই চিঠিতে স্ত্রীর গুণ, মাতৃত্ব আর অসাধারণ ধৈর্যের প্রশংসা করে ভালোবাসা প্রকাশ করেছেন নিক। 

এর আগে ২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও পপতারকা নিক জোনাস। তাদের বয়সের ব্যবধান ১০ বছর। এ নিয়ে শুরুতে অনেক আলোচনা-সমালোচনা হলেও দীর্ঘ সাত বছরের দাম্পত্যজীবনে তারা সফল জুটির উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছেন।

এদিকে দীর্ঘ দাম্পত্যজীবনে নানা চড়াই-উতরাইয়ে প্রিয়াংকার ইতিবাচক মনোভাবের প্রশংসা করে নিক জোনাস চিঠিতে লিখেছেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে লড়াই করার ক্ষমতা তাকে মুগ্ধ করে। তিনি এবং তাদের কন্যা মালতী মেরি প্রিয়াংকাকে নিয়ে গর্বিত। 

নিক জোনাস তার চিঠিতে প্রিয়াংকাকে নিজের জীবনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন, প্রিয়াংকা শুধু একজন বিশ্বখ্যাত তারকা নন, বরং একজন মা, মেয়ে ও স্ত্রী হিসেবে তিনি অনন্য। 

নিজেদের প্রথম ডেটের স্মৃতি শেয়ার করে নিয়েছেন প্রিয়াংকা চোপড়া। নিক জানিয়েছিলেন এটা ছিল 'গ্রুপ ডেট'। নিক 'বিউটি অ্যান্ড দ্য বিস্ট'-এর লাইভ কনসার্টে প্রিয়াংকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ প্রিয়াংকা তার প্রিয় বন্ধুকে নিয়ে আসতে চেয়েছিলেন৷ নিক তার বড় ভাই কেভিন জোনাস এবং অন্য এক দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

অন্যদিকে প্রথম ডেটের কথা শেয়ার করে নিক জোনাস বলেন, শোতে আমাদের সবচেয়ে ভালো সময় কেটেছে। আমরা কোথাও খেতে গিয়েছিলাম। জো জানতেন যে আমি এই ডেটটি নিয়ে সত্যিই অনেক আগ্রহী ছিলাম। সে রাতে আমরা একে অন্যকে চুম্বন করেছিলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App