×

বিনোদন

নব্বই দশকের গল্পে আবুল হায়াত ও ডলি জহুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম

নব্বই দশকের গল্পে আবুল হায়াত ও ডলি জহুর

ছবি : সংগৃহীত

দুই বর্ষীয়ান শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সোমবার দুপুর ২টায় নাটকটি প্রচারে আসে। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার ও সোহাগ।

আরো পড়ুন: দেশবাসীকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

আরো পড়ুন: এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আজ

নির্মাতা চয়নিকা বলেন, দর্শক এ নাটকে নব্বই দশকের আবহ খুঁজে পাবে। ২৪ বছর ধরে আমি সম্পর্ক, ভালোবাসা আর জীবনের নানা টানাপোড়েনের গল্প নিয়ে নাটক নির্মাণ করছি। এ নাটকেও পরিবারের সুন্দর একটি গল্প আছে। গল্পের প্রয়োজনে আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়েই কাজে করেছি।

প্রযোজক জামাল হোসেন বলেন, আমি পারিবারিক গল্পের নাটককে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি। একটি নাটকে দর্শক যেন নিজেকে খুঁজে পায়, তেমন গল্পের নাটক করছি। এ নাটকে কোনো ছাড় দিইনি। চরিত্রের প্রযোজনে যে শিল্পী প্রয়োজন, তাকে নিয়েই কাজ করা হয়েছে।

নির্মাতার প্রশংসা করে অভিনেতা আবুল হায়াত বলেন, চয়নিকা সব সময়ই ভীষণ সচেতন, বিচক্ষণ। তার নাটকে গল্পই হচ্ছে প্রাণ। আর যারা কাজ করেন, তারা সবাই ভীষণ আন্তরিকতা নিয়ে নিজের মতো করে অভিনয়টা করার সুযোগ পান। লাইফ ইজ বিউটিফুল নাটকটি নিয়ে আমি আশাবাদী। অনেক দিন পর ডলির সঙ্গে কাজ করে ভালো লাগল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App