×

বিনোদন

জাতীয় নাট্যশালায় ৪ দিনব্যাপী সুফি নাট্যোৎসব

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম

জাতীয় নাট্যশালায় ৪ দিনব্যাপী সুফি নাট্যোৎসব

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ একাডেমিক অনুশীলনকে বৃহত্তর জনসাংস্কৃতিক পরিসরে উপস্থাপনের ঐতিহ্যের ধারবাহিকতায় এবার মঞ্চস্থ করতে যাচ্ছে সুফি জীবন-দর্শন ভিত্তিক নতুন নাটক ‘পাখিদের বিধানসভা’।

নাটকটি রচনা করেছেন বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান। পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন অধ্যাপক ড. আহমেদুল কবির এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের অংশ হিসেবে ১৪ জন শিক্ষার্থী এই নাটকে অভিনয়ে অংশগ্রহণ করেছেন ।

আগামী ৭, ৯ ও ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় এবং ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ৪ দিনব্যাপী মঞ্চস্থ হবে ‘পাখিদের বিধানসভা’।

আগামি ৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই সুফি নাট্যোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী। নিউ লিবারাল বুর্জোয়া জীবন-ব্যবস্থায় ব্যক্তির বিচ্ছিন্নতাবোধ পেরিয়ে পাখিরূপী মানুষের আত্মানুসন্ধানের এক মহাজাগতিক পরিভ্রমণের রূপক হিসেবে সৃজিত হয়েছে ‘পাখিদের বিধানসভা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App