×

বিনোদন

সুখবর জানালেন মেহজাবীন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

সুখবর জানালেন মেহজাবীন!

ছবি : সংগৃহীত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক।  ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন। ‘প্রিয় মালতী’ দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হয়েছে তার।

একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘প্রিয় মালতী’। এবার এক সুখবর দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নিল সিনেমাটি।

নিজের ফেসবুকে পুরস্কারপ্রাপ্তির ছবি ভাগ করে নিয়েছেন মেহজাবীন। সেইসঙ্গে উচ্ছ্বসিত এ তারকা লিখেছেন, ‘প্রিয় মালতী’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে।

এ সময় মেহজাবীন নিজের ছবির সকল শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানান। সুখবরটি নাড়া দিয়েছে মেহজাবীনের অনুসারীদেরও। মন্তব্যের ঘরে তারা জানিয়েছেন অভিনন্দন।

সিনেমার গল্পে মেহজাবীনকে দেখা গেছে মালতী রানী দাশ নামের নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। 

প্রসঙ্গত, ‘প্রিয় মালতী’-তে মেহজাবীন ছাড়া আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App