×

বিনোদন

মুশফিক ফারহানের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭ এএম

মুশফিক ফারহানের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য

মুশফিক আর ফারহান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ‘ভাইরাল ফিভার’ নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেয়া হয়। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং এইচডিইউতে ভর্তি আছেন। 

নির্মাতা তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ফারহানের রক্তচাপ এখনো স্থিতিশীল হয়নি এবং এ কারণেই তাকে এইচডিইউতে রাখা হয়েছে। তিনি বলেন, অভিনেতা ফারহান আপাতত শঙ্কামুক্ত। এখন খেতে পারছেন এবং কথাও বলতে পারছেন। রক্তচাপ স্থিতিশীল হলে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।

এর আগে তৌফিকুল জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার সময় ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা মুশফিক। শুটিংয়ের কস্টিউম গোছগাছ করার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। দ্রুততার সঙ্গে রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের এইচডিইউতে ভর্তি করা হয়। সেই সময়ে এই অভিনেতার প্রেশার ৫০/৭০-এ নেমে এসেছিল। প্রেশার বাড়ছিল না।

ফারহানের সহ-অভিনেতা জয়নাল জ্যাক বলেন, ‘গতকাল রাতেও সুস্থ ছিলেন ফারহান। বাসায় বোনের সঙ্গে কথা বলছিলেন আর পরিচালক রুবেল আনুশের নাটকের শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যতদূর শুনেছি, কথা বলতে বলতেই হঠাৎ বেহুঁশ হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতেই তাকে দেখতে গিয়েছিলাম। রাতে ধারণা করা হচ্ছিল, তাপমাত্রা কমে যাওয়ার কারণেই এই অসুস্থতা দেখা দিতে পারে।’

হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।  

উল্লেখ্য, ফারহান অভিনীত নতুন নাটক ‘সুইট ফ্যামিলি’। সহ-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এটি নতুন বছরের শুরুতেই মুক্তি পেয়েছে। নাটকটি মাত্র তিন দিনে দেখেছেন ৪০ লাখ দর্শক। এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে। নাটকটি পরিচালনা করছেন তৌফিকুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App