×

বিনোদন

বিজয় দিবসে রাজধানীতে তিনটি কনসার্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

বিজয় দিবসে রাজধানীতে তিনটি কনসার্ট

ছবি:সংগৃহীত

২০২৪ সালের মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন স্থানে দেশের খ্যাতিমান শিল্পীদের তিনটি কনসার্ট অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরু হবে এই উন্মুক্ত কনসার্ট। 

দেশের খ্যাতিমান সব শিল্পীকে নিয়ে আয়োজন করা হয়েছে ‘সার্বজনীন কনসার্ট’। সেখানে পারফর্ম করবে জেমসসহ দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী। 

সেখানে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হবে। এতে একক শিল্পী হিসেবে গাইবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। 

এ ছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড থাকবে ।

এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত সংগীতানুষ্ঠান। পাশাপাশি বিজয় দিবস উদযাপনে যমুনা ফিউচার পার্কে থাকছে ‘ভিক্টোরি ফেস্ট ২০২৪’। সকাল ১১টায় শুরু হবে, চলবে রাত ৮টা পর্যন্ত। সংগীত পরিবেশনায় থাকবেন কাকতাল ও শুভ্র।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App