×

বিনোদন

অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম

অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা

মেয়েকে নিয়ে দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন দীপিকা পাড়ুকোন। এবার কন্যা দুয়াকেও প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা। তারপর থেকে আড়ালে মা-মেয়ে। দীপাবলিতে কন্যা দুয়ার নূপুর পরা এক জোড়া পায়ের ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী। অবশেষে কন্যা দুয়াকে কোলে নিয়ে বেরোলেন দীপিকা। 

দীপিকার পরনে লম্বা লাল ম্যাক্সি ড্রেস। চেনা কায়দায় বাঁধা খোঁপা। চোখে রোদচশমা। দুয়াকে কোলে আগলে নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন অভিনেত্রী। তবে কন্যার মুখ কোনোভাবেই দেখতে দিলেন না। বেঙ্গালুরু থেকে এ দিন ফিরলেন দীপিকা। বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তিনি।

দিলজিতের অনুষ্ঠানে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টিশার্ট পরেছিলেন দীপিকা। এদিনও তেমনই ঢিলেঢালা পোশাক বেছে নিয়েছেন তিনি। তবে দিলজিতের অনুষ্ঠানে নেটাগরিকের চোখে পড়েছে, মাতৃত্বকালে যেন সামান্য মুটিয়ে গেছেন অভিনেত্রী। তবে তাতে লাবণ্যে কোনো ঘাটতি পড়েনি।

আরো পড়ুন: কনসার্টে হঠাৎ হাজির দীপিকা

চলতি বছরে ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাদের সংসারে আসছে নতুন সদস্য। এরপরে মে মাসে ভোটদান পর্বে স্ফীতোদর নিয়ে প্রকাশ্যে এসেছিলেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে ধেয়ে এসেছিল কটাক্ষ। হাঁটা দেখে নাকি মোটেই অন্তঃসত্ত্বা মনে হয়নি তাকে। এমনকি স্ফীতোদরও নাকি নকল। এমন তির্যক মন্তব্যও করেছিলেন নিন্দুকেরা। তবে কোনো প্রতিক্রিয়া দেননি দীপিকা। পরে মাতৃত্বকালীন ফটোশুটে ফের প্রকাশ করেছিলেন উন্মুক্ত স্ফীতোদরের ছবি।

গণেশ চতুর্থী উপলক্ষে ৭ সেপ্টেম্বর সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর কোলে আসে কন্যাসন্তান— দুয়া পাড়ুকোন সিংহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App