×

বিনোদন

ঢাবির তোফাজ্জলকে নিয়ে নির্মিত হচ্ছে নাটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

ঢাবির তোফাজ্জলকে নিয়ে নির্মিত হচ্ছে নাটক

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ভাত খাইয়ে তোফাজ্জল নামে এক যুবককে হত্যার ঘটনা এবার আসছে নাটকে। সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারাদেশ। চারদিক থেকে উঠে আসে নিন্দা ও কঠোর প্রতিবাদ।

ঘটনা সূত্র, তোফাজ্জলকে নারকীয় এ হত্যার আগে শেষবারের মত ভাত খেতে দেয় হত্যাকারীরা। তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র। সেখানে তোফাজ্জলের সেই ভাত খাওয়ার দৃশ্য হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করে সাধারণ মানুষের। সে ঘটনা থেকেই নির্মিত হচ্ছে নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’।

আরো পড়ুন: হঠাৎ আলোচনায় কেন ফারজানা ব্রাউনিয়া?

জানা গেছে, নাটকটির পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। সেখানে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। এ প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়ি। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে। মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটিতে অভিনয় করেছি।

‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকের পোস্টার

ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে এরই মধ্যে নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বুধবার (১৮ সেপ্টেম্বর) গণপিটুনিতে নিহত হন তোফাজ্জল হোসেন। এদিন সন্ধ্যা পৌনে ৭টা থেকে তিন ঘণ্টা আটকে রেখে তাকে নির্যাতন করা হয়।

আরো পড়ুন: নাহিদের উপস্থিতিতে বৈষম্যবিরোধী গান গাইলেন মনির খান

প্রথমে হলের গেস্টরুমে তোফাজ্জলকে মারধর করেন কিছু ছাত্র এবং পরে তাকে খাওয়ানোর জন্য ডাইনিং রুমে নিয়ে যাওয়া হয়। এরপর তারা অন্য একটি গেস্টরুমে নিয়ে গিয়ে আবারও নির্যাতন করে। একপর্যায়ে তোফাজ্জলের মৃত্যু হয়।

প্রসঙ্গত, তোফাজ্জলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে। কয়েক বছর ধরে তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তোফাজ্জল হত্যার ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীদের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত বহিষ্কার, তাদের সিট বাতিল, হল প্রভোস্টকে অব্যাহতিসহ বেশ কিছু জোরালো পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো পড়ুন: যাত্রা শুরু করলো আমেরিকান-বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App