×

বিনোদন

রাতেই ঘরে বসে দেখা যাবে ‘তুফান’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম

রাতেই ঘরে বসে দেখা যাবে ‘তুফান’

শাকিব খান

অবশেষে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকেই দেখা যাবে চলতি বছরের ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত এই ছবিটি। ফলে প্রেক্ষাগৃহে নয়, ঘরে বসেই দেখা যাবে শাকিবের ‘তুফান’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যেখানে বলা হয়েছে, রাতেই উঠছে ‘তুফান’। দেশীয় চরকিতে এটি আঘাত হানতে যাচ্ছে বিশ্বব্যাপী! কোনো সাবধানতা নয়, বরং চরকির সাবস্ক্রিপশন নিয়ে সবাই প্রস্তুত থাকতে পারেন।

ঈদুল আজহায় মুক্তি পাওয়ার পর দেশ-বিদেশে ব্যাপক সফলতা পেয়েছে রায়হান রাফি পরিচালিত তুফান। দেশের বাইরে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। প্রায় সব জায়গাতেই সিনেমাটিকে সফল করে তোলেন প্রবাসীরা।

শাকিব খান ও মিমি চক্রবর্তী

এই সিনেমার দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক–শ্রোতাদের। যার একটি ‘লাগে উরা ধুরা’, অন্যটি ’দুষ্টু কোকিল’। আকাশের লেখা ও সুর করা দুষ্টু কোকিল বাংলা সিনেমার গানে ভিউয়ের বিচারে গড়েছে নতুন রেকর্ড। দুটি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে।

সিনেমাটিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। এতে নায়কের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী ও ঢাকার মাসুমা রহমান নাবিলা। রয়েছেন আরও গুণী অভিনয়শিল্পীরা। চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। আর তার সঙ্গে যৌথভাবে গল্প লেখায় ছিলেন রায়হান রাফি।

প্রসঙ্গত, সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে রয়েছে ভারতের এসভিএফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App