×

বিনোদন

শুটিংয়ে ফিরলেন অপু বিশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পিএম

শুটিংয়ে ফিরলেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস

এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। দর্শককে উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। ছাত্র-জনতার আন্দোলন ও বন্যার কারণে দীর্ঘদিন শুটিং ফ্লোরে দেখা যায়নি এই ঢালিউড কুইনকে। বিরতি ভেঙে শুটিংয়ে অংশ নিলেন অপু বিশ্বাস।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে স্টুডিও বাই নুজে ‘অরিন্দম বিডি’ ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস। গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপুর সঙ্গে মডেল হয়েছেন শুভ। এছাড়া প্রথমবারের মতো মডেল হয়েছেন সাংবাদিক নেওয়াজ শুভ ও রুহুল আমিন ভূইয়া।

আরো পড়ুন: নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের স্ত্রীর মৃত্যু

ক্যামেরায় ফিরে অপু বিশ্বাস বলেন, বেশ কিছুদিন শুটিং করা হয়নি। শুটিংয়ে নিয়মিত হচ্ছি। এরই মধ্যে বেশ কিছু কাজ জমে গেছে। পর্যায়ক্রমে কাজগুলো করব। ‘অরিন্দম বিডি’ ফ্যাশন হাউজের ফটোশুট করেছি। বেশ ভালো শুট হয়েছে। সামনে বিজ্ঞাপন, ফটোশুটের কাজগুলো পর্যাক্রমে করব।

এ প্রসঙ্গে কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, কিছুদিন পরেই দুর্গাপূজা। এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীরা কেনাকাটা একটু বেশি করেন। তা ছাড়া সাজগোজও করেন। তাই পূজার আগ মূহূর্তে পার্লার ও ফ্যাশন হাউজগুলো ফটোশুট করে থাকেন। ‘অরিন্দম বিডি’ পূজার কালেকশনও বেশ দারুণ। তাদের পোশাকে মডেলদের বেশ মানিয়েছে। সব মিলিয়ে ভালো একটি ফটোশুট করলাম।

আরো পড়ুন: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App