×

বিনোদন

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৪:১৯ পিএম

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা

খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন এম কে জামান।

এরইমধ্যে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে ছবিটির নাম নিবন্ধন করেছেন পরিচালক সমিতিতে।

আরো পড়ুন: আন্দোলনে যোগ দেয়া নিয়ে যা জানালেন সাফা

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।

কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে জামান কিছু বলতে চাননি। আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান। তিনি বলেন, নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে।

আরো পড়ুন: জন্মদিনে খোলা চিঠিতে যা লিখলেন পূজা

এম কে জামান জানিয়েছেন এরইমধ্যে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। আগামী মাসের শেষের দিকে শুরু হবে ছবিটির দৃশ্যধারণের কাজ। ছবিটি প্রযোজনার দায়িত্বে আছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App