×

বিনোদন

পিছিয়ে গেল শাকিবের ‘বরবাদ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৭:৪০ পিএম

পিছিয়ে গেল শাকিবের ‘বরবাদ’

শাকিব খান

‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ সাফল্যের পর ‘বরবাদ’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফেরার কথা ছিল সুপারস্টার শাকিব খানের। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন ওপার বাংলার ইধিকা পাল।

যিনি এর আগে এই নায়কের সঙ্গে ‘প্রিয়তমা’ তে অভিনয় করে দুই বাংলার ‘প্রিয়তমা’ তকমা কুড়িয়েছেন। কিন্তু তার ভক্তদের জন্য দুঃসংবাদ। সহসাই আর ফেরা হচ্ছে না শাকিব খানের।

আরো পড়ুন: ‘মহানগর’ বানিয়ে যে সমস্যা হয়েছিল আশফাক নিপুনের

দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অনুভব না করায় এখনও কেউই শুটিং শুরু করতে পারছেন না বলেই খবর। ঢাকায় খানিক স্থিরতা এলেও কলকাতা এখন আন্দোলনে টালমাটাল। সব মিলিয়ে ‘বরবাদ’ ইউনিট সহসা নামছে না শুটিংয়ে।

দেশের চলমান অস্থিরতায় সিনেমাটির শুটিং পিছিয়েছে। এই বিষয়ে সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, এখন দেশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। শাকিব ভাই এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এলে তার সঙ্গে কথা বলেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে। তার আগে কিছুই বলা যাচ্ছে না।

আরো পড়ুন: চিত্রনায়ক ফেরদৌসের জন্য দুঃসংবাদ

জানা গেছে, ২৬ বা ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন শাকিব খান। বিশ্রাম নিয়েই আবার ছুটবেন কলকাতায়। সেখান থেকে ফিরেই ব্যস্ত হতে পারেন ক্রিকেট মাঠে! কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দল কিনেছে তার প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App