×

বিনোদন

১০০ টাকার চরিত্র থেকে সরে গেলেন অপু বিশ্বাস!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৬:০০ পিএম

১০০ টাকার চরিত্র থেকে সরে গেলেন অপু বিশ্বাস!

অপু বিশ্বাস

চলতি বছরের শুরুর দিকের কথা! মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে নির্মাতা সালমান হায়দারের ‘শেখ রাসেলের আর্তনাদ’ ছবিতে চুক্তিবদ্ধ হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। যে কারণে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকেই কাজটি করতে রাজি হন তিনি।

সে সময় অপু বলেছিলেন, সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

আরো পড়ুন: ওস্তাদ মিহির লালা সাহা আর নেই

তবে মাস ঘুরতেই এবার জানা গেল, সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অপু বিশ্বাস। সেটাও নাকি চুক্তি হওয়ার পরের মাস ফেব্রুয়ারিতেই।

নির্মাতা সালমান হায়দার ও চিত্রনায়িকা অপু বিশ্বাস

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে অপু জানান, অনেক আগেই পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেন- সিনেমাটি করছেন না তিনি। তবে বিষয়টি তখন গণমাধ্যমে প্রকাশ হয়নি।

আরো পড়ুন: যৌন হেনস্তার অভিযোগ আনলেন অভিনেত্রী

এ বিষয়ে এই নায়িকা বলেন, চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। যদিও বিষয়টি তখন গণমাধ্যমে আসেনি।

প্রসঙ্গত, অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App