×

বিনোদন

এবার পাশাপাশি বসতেও অস্বস্তি মালাইকা-অর্জুনের!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১২:১৮ পিএম

এবার পাশাপাশি বসতেও অস্বস্তি মালাইকা-অর্জুনের!

ছবি: সংগৃহীত

গত কয়েক দিন ধরেই মালাইকা আরোরার সঙ্গে অর্জুন কাপূরের সম্পর্ক ভাঙা নিয়ে চলছে চর্চা। সম্প্রতি অভিনেতার জন্মদিনেও দেখা মেলেনি প্রেমিকা মালাইকার। 

তারপরই অর্জুন কাপূর সামাজিক মাধ্যমের পাতায় অনুশোচনা ও যন্ত্রণার কথা লেখেন। পাল্টা ভালবাসার কথা লিখে ইঙ্গিত দেন অভিনেত্রী। গত কয়েক মাস ধরেই একসঙ্গে দেখা যাচ্ছে না এই জুটিকে । তবে এবার ফের একই অনুষ্ঠানে হাজির হলেও পাশাপাশি বসতে রাজি হলেন না তারা।

সম্প্রতি মুম্বাইয়ে একটি ফ্যাশন শো’য়ে যোগ দেন অর্জুন-মালাইকা। একসময়ে যারা একে অপরকে ছাড়া থাকতেন না, তারাই পাশপাশি বসতে অস্বস্তি বোধ করলেন। সম্প্রতি সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও অনুষ্ঠান কক্ষ ছেড়ে বেরানোর সময় আলোকচিত্রী ও সাধারণ মানুষের ভিড় ঠেলে মালাইকাকে গাড়ি অবধি যাওয়ার রাস্তা করে দেন অর্জুন নিজেই।

আরো পড়ুন: মোদীর সঙ্গে শাহরুখের তুলনা করলেন রণবীর, কিন্তু কেন?

তবে তার দিকে একবার পিছনে ফিরেও তাকাননি মালাইকা বরং সটান গাড়িতে উঠে পড়েন। এরপর থেকে নেটাগরিকের একাংশের জল্পনা, বুঝি সম্পর্ক একেবারেই শেষ হয়ে গিয়েছে তাদের! তবে অনুরাগীদের কেউ কেউ এখনো আশায় রয়েছেন।

মালাইকা ও অর্জুন গত পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন। আচমকা তাদের বিচ্ছেদের খবরে হতবাক অনুরাগীরা। অভিনেত্রীর ম্যানেজার অবশ্য ঘনিষ্ঠ মহলে তাদের প্রেম ভাঙার খবর অস্বীকার করেছেন। তবু পোস্ট ও পাল্টা পোস্টে যেন জল্পনা জিইয়ে রাখতে চাইছেন অর্জুন-মালাইকা নিজেরাই!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App