×

বিনোদন

যুক্তরাষ্ট্রে জানাজা শেষে মরদেহ আনা হচ্ছে দেশে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৫:০৮ পিএম

যুক্তরাষ্ট্রে জানাজা শেষে মরদেহ আনা হচ্ছে দেশে

শাফিন আহমেদ

যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’র প্রধান ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার জুম্মার নামাজের পর ভার্জিনিয়ার মেনাসাসে দ্বার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে শাফিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন শাফিন আহমেদের অসংখ্য ভক্ত অনুরাগীসহ বাংলাদেশি কমিউনিটির মানুষ।

আরো পড়ুন: প্রকাশ্যে এলো সৃজিতের শার্লক হোমস

জানাজা শেষে শাফিনের কনসার্টের আয়োজকরা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে এই শিল্পীর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছেন তারা।

এদিকে শোনা যাচ্ছে, শাফিন আহমেদের মরদেহ দেশে নিয়ে আসতে যুক্তরাষ্ট্র গেছেন তার স্ত্রী। আনুষ্ঠানিকতা শেষে শাফিনের মরদেহ নিয়ে শিগগিরই ঢাকায় ফিরবেন তিনি।

শাফিনের ছেলে আযরাফ জানিয়েছেন, বাবার মরদেহ ঢাকায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। কবে নাগাদ নিয়ে আসা সম্ভব, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন: সবাই জানতে চাইছে আমি মারা গেছি!

দাফনের বিষয়েও এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বনানীতে শিল্পীর বাবা সুরকার কমল দাশগুপ্তের কবরে শাফিনকে দাফন করা হবে বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখে যুক্তরাষ্ট্র সফরে যান শাফিন আহমেদ। ২০ জুলাই ছিল সেই কনসার্ট, কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী। ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App