×

বিনোদন

সৃজিতের নতুন ছবির ৬ চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ্যে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৩:১৯ পিএম

সৃজিতের নতুন ছবির ৬ চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ্যে

ছবি: সংগৃহীত

ঘোষণার পর থেকেই সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। ছবির জন্য টলিপাড়ার ১২ জন অভিনেতাকে নিয়ে আকর্ষণীয় কাস্টিং করেছেন। সম্প্রতি, ছবির শুটিং শেষ করেছেন পরিচালক।

এই ছবিতে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়। 

সৃজিত জানান, শুটিং শেষ। এ রকম অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে অনন্যা ও সৌরসেনীর সঙ্গে আমার প্রথম কাজ। পরমব্রতের সঙ্গেও অনেক দিন পর আবার কাজ করলাম।

আরো পড়ুন: গাঁজা খাওয়ার পর নওয়াজ তার ভুল বুঝতে পারেন

বাসু চট্টোপাধ্যায় পরিচালিত ১৯৮৬ সালের ‘এক রুকা হুয়া ফয়সলা’ ছবিটি সৃজিতের অনুপ্রেরণা। তবে তার তৈরি চরিত্ররা উঠে এসেছে সমাজের ভিন্ন স্তর থেকে। সৃজিত এই ছবির শুটিং করার সময় শোনা গিয়েছিল, ছবির নাম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। তবে প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ছবিটির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি। খুব শীঘ্র এসভিএফ প্রযোজিত এই ছবিটির মুক্তির দিনক্ষণ প্রকাশ্যে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App