×

বিনোদন

যে জটিল রোগের কারণে দোয়া চাইলেন তাসরিফ খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১২:২২ এএম

যে জটিল রোগের কারণে দোয়া চাইলেন তাসরিফ খান

ছবি: সংগৃহীত

‘কুড়েঘর’ ব্যান্ডের জনপ্রিয় গায়ক তাসরিফ খানের ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। এমন জটিল রোগ থেকে সেরে উঠতে তাই সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। শুধু সংগীতশিল্পী হিসেবেই নয়, তরুণদের কাছে সমাজসেবক হিসেবেও জনপ্রিয়তার শীর্ষে তাসরিফ।

শুক্রবার (১৪ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গায়ক নিজেই এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেন, ‘আমার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন।’

তাসরিফ আরো বলেন, তাসরিফ মানসিকভাবে শক্ত আছে। সবাই ওর জন্য দোয়া করবেন। সার্জারি দেশে নাকি দেশের বাইরে করাবো তা এখনো ঠিক করিনি আমরা।

সংগীতশিল্পী তাসরিফের অসুস্থতা প্রসঙ্গে তার ভাই তানজীব খান বলেন, ‘কিছুদিন ধরে তাসরিফের ডান চোখে অঞ্জলির মতো সমস্যা দেখা যাচ্ছে। সেভাবে গুরুত্ব দেইনি আমরা। ৩ দিন আগে চিকিৎসকের শরণাপন্ন হলে তখন বিভিন্ন চেকআপের পর চিকিৎসক জানান, এটা টিউমার। সার্জারি করাতে হবে।’

এদিকে, তরুণ এ গায়কের কাছ থেকে হঠাৎ এমন দুঃসংবাদ পেয়ে রীতিমতো দুঃখ প্রকাশ করেন তার ভক্তরা। একইসঙ্গে তার সুস্থতা কামনা করেন তারা।

প্রসঙ্গত, এর আগে গত বছরের মার্চে ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হন তাসরিফ খান। টাঙ্গাইলে একটি শো করতে যাওয়ার সময় হঠাৎ করেই মুখের অংশে সমস্যা অনুভব করেন তিনি। এরপর চিকিৎসকের দ্বারস্থ হয়ে চিকিৎসা নেন এই সংগীতশিল্পী।

উল্লেখ্য, ‘কুড়েঘর’ ব্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তের মন জয় করে নিয়েছেন তাসরিফ খান। দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করেন তিনি। কয়েকটা বাদ্যযন্ত্র আর সঙ্গীদের নিয়ে কখনও চলে যান সমুদ্র সৈকতে আবার কখনও পাহাড়ে। সেখানে গান গেয়ে মনোরঞ্জন করেন স্থানীয়দের। সামাজিক মাধ্যমে তা শেয়ার করেন অনুরাগীদের মাঝেও। এ ছাড়া সমাজসেবক হিসেবেও তরুণদের মাঝে বেশ জনপ্রিয় তাসরিফ খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App