×

বিনোদন

একসঙ্গে গাইলেন কোনাল-আশিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৪:৩৬ পিএম

একসঙ্গে গাইলেন কোনাল-আশিক

আশিক ও কোনাল

এবার একসাথে এই প্রথম ডুয়েট গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী কোনাল এবং সংগীতপরিচালক ও কণ্ঠশিল্পী রিয়েল আশিক। ‘কতো ভালোবাসি তোরে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন গীতিকবি মাসুদ আহমেদ। গানটির সংগীতপরিচালনা করেছেন রিয়েল আশিক নিজেই।

রিয়েল আশিক ইতোমধ্যেই তার সংগীতপরিচালনায় অনেকগুলো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন কোম্পানিতেও রয়েছে তার গাওয়া বেশকিছু গান। গানটির ভিডিও পরিচালনা করছেন শুভ্র মেহরাজ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গানটি রিলিজ হবে ‘আর থ্রি  টিউন’ ইউটিউব চ্যানেলে। এমনটাই জানালেন রিয়েল আশিক।

তিনি বলেন, এই প্রথম কোনাল আপুর সাথে দ্বৈতগানে কণ্ঠ দিয়েছি। গানের কথা এবং সুর খুবই চমৎকার। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App