×

বিনোদন

সাবেক প্রেমিকা বিপাশাকে নিয়ে মুখ খুললেন ডিনো

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৮:৪৯ এএম

সাবেক প্রেমিকা বিপাশাকে নিয়ে মুখ খুললেন ডিনো

ছবি: সংগৃহীত

বলিউড স্টার জন আব্রাহাম ও ডিনো মারিয়া দুজনেই মডেলিং থেকে তাদের যাত্রা শুরু করেন। বলিউডে আশার পরে তাদের দুজেনের মধ্য প্রতিদ্বন্দ্বিতা ছিলো তুমুল। সেই প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত রূপ নেয় যখন ডিনেরা সাবেক প্রেমিকা বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়ান জন। 

তবে সত্যিই কি কাজ বা বিপাশাকে নিয়ে দুজনের মধ্যে রেষারেষি ছিল? সম্প্রতি সে বিষয়েই মুখ খুলেছেন ডিনো। জানান, এক বন্ধুর মাধ্যমে বিপাশার সঙ্গে প্রথম আলাপ হয়, আলাপ থেকে প্রেম। কাজের দুনিয়াতেও একে অন্যকে সাহায্য করেছিলেন তারা।

প্রথমদিকে রাজ সিনেমায় অভিনয়ের কথা ছিল লিসা রায়ের। কিন্তু প্রথম দিন শুটিং এর পরে জানা যায়, তিনি আর ছবিতে অভিনয় করছেন না। এর মধ্যেই একদিন ছবির সেটে তৎকালীন প্রেমিকা বিপাশাকে নিয়ে আসেন ডিনো। তার কিছু দিনের মধ্যেই ‘রাজ’ ছবির জন্য ডাক পান বিপাশা। এর পরে ‘গুনাহ’, ‘ইশক হ্যায় তুমসে’ ছবিতেও অভিনয় করেছেন বিপাশা-ডিনো জুটি।

পর্দায় জুটি ভালো সাড়া পেলেও তাদের সম্পর্কে চিড় ধরে। এর পরেই জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। তারপর থেকেই কি ডিনো-জনের মধ্যে রেষারেষি শুরু হয় ? ডিনো যদিও এমনটা একেবারেই মনে করেন না। তিনি বলেন, ‘কখনও কোনো রেষারেষি ছিল না। আমরা একসঙ্গে মডেলিং করতাম, কথা বলতাম, মজার সময় কেটেছে। আমার সঙ্গে বিচ্ছেদের পরে জনের সঙ্গে সম্পর্কে জড়ায় বিপাশা। 

তখন থেকেই মানুষ ভাবতে শুরু করে, আমাদের মধ্যে হয়তো কোনো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কিন্তু, তা একেবারেই নয়। আমরা যে যার মতো কাজ করেছি। গতকালই ওর সঙ্গে কথা হচ্ছিল। জিজ্ঞাসা করলাম, একসঙ্গে কবে বাইক রাইডে যাব আর কফি খাব?’

ডিনো মোরিয়াকে শেষ দেখা গেছে মালয়ালম ছবি ‘বান্দ্রা’-তে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App