×

বিনোদন

সাদিয়ার গুরুতর অভিযোগে মুখ খুললেন ডিপজল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩১ পিএম

সাদিয়ার গুরুতর অভিযোগে মুখ খুললেন ডিপজল

সাদিয়া মির্জা ও মনোয়ার হোসেন ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকে। চলে বিকেলে সাড়ে পাঁচটা পর্যন্ত। তবে এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেনের বিরুদ্ধে। ফলে নোটিশ দিয়ে ব্যাখা চেয়েছে নির্বাচন কমিশন।

ডিপজলের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন মাহমুদ কলি-নিপুণ আক্তার পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা।

অভিযোগের সঙ্গে দ্বিবার্ষিক এ নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে প্রমাণ হিসেবে পেনড্রাইভে করে একটি ভিডিও সরবরাহ করেছেন অভিযোগকারী।

বিষয়টি নিয়ে মুখ খুললেন ডিপজল। সঙ্গে জানালেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেন, জয়ের জন্যই সবাই প্রত্যাশা করেন।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, টাকা আমরা দিছি না উনারা দিছে ফুটেজও অনেকের কাছে আছে। এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, বানানো।

জানা যায়, শিল্পী সমিতির নির্বাচনি নীতিমালার দুই ও তিন নম্বরে বলা আছে, কোনো ভোটারকে ভোট দেওয়া বা প্রচারণা করার জন্য অবৈধভাবে টাকা লেনদেন করা যাবে না বা টাকা পয়সা দিয়ে ভোটের প্রতিশ্রুতি নেওয়া যাবে না।

প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে দুটি প্যানেল থেকে ২১টি পদে মোট ৪৮ জন প্রার্থী হয়েছেন। এবার ভোটার আছেন ৫৭০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App