×

বিনোদন

প্রথমবার জুটিবদ্ধ সোহম-পরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৪:০৪ পিএম

প্রথমবার জুটিবদ্ধ সোহম-পরী

সোহম ও পরীমণি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। এবার ঢাকাই চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে টালিউডের সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। তার সঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহমের। সিনেমাটির নাম ‘ফেলুবকশি’। সিনেমাটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। ২৬ মার্চ থেকে কলকাতার লোকেশনে এর শুটিং শুরুর কথা।

এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনায় অভিনয় করলেও এবার পুরোপুরি পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি সিনেমায় অভিনয় করবেন পরীমণি। বুধবার (১৩ মার্চ) কলকাতার সিনেমায় অভিনয়ের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন পরীমণি।

পরীমণি বলেন, অনেক আগে থেকেই কলকাতার সিনেমায় কাজের প্রতি আমার লোভ ছিল। আমার মনে হয়েছে— তাদের কাজগুলো অনেক গোছানো। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। যেহেতু কাজ করার ইচ্ছা অনেক দিনের, তাই ভাবলাম এ সিনেমা দিয়েই শুরু করা যায়।

জানা গেছে, ‘ফেলুবকশি’ থ্রিলার গল্পের সিনেমা। এতে পরীমণির চরিত্রের নাম লাবণ্য। বলা যায়, রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। পরীমণি জানান, আগামী সপ্তাহে সিনেমার কাজে কলকাতায় যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচদিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করবেন পরীমণি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App