×

বিনোদন

টানা দুইবার অভিনয়ে জাতীয় পুরস্কার পেলেন সালিহীন

Icon

সাখাওয়াত হোসাইন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৪ এএম

টানা দুইবার অভিনয়ে জাতীয় পুরস্কার পেলেন সালিহীন

ছবি: নিজস্ব

টানা দুইবার অভিনয়ে জাতীয় শিশু পুরস্কার অর্জনে রেকর্ড করেছেন বিএএফ শাহীন কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী মুরাদুস সালেহীন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার ২০২৩ গ্রহণ করেন শিক্ষার্থী সালেহীন।

এর আগে, গত বছর সালিহীন অভিনয়ে-২০২১ জাতীয় শিশু পুরস্কার গ্রহণ করেন। করোনা মহামারী জনিত কারণে গত বছর অর্থাৎ ২০২৩ সালে দেয়া হয় জাতীয় শিশু পুরস্কার ২০২১ এবং ২০২৪ সালে একত্রে দেয়া হয় জাতীয় শিশু পুরস্কার ২০২২ ও ২০২৩।

আরো পড়ুন: ক্যাটরিনার সম্পত্তির উৎস শুধু সিনেমা নয়

প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিভাবান শিশুদেরকে জাতীয় শিশু পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ শিশু একাডেমি। এবছর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোহাম্মদ সাহাবুদ্দিনের পুরস্কার তুলে দেয়ার কথা ছিলো। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরায় শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব এবং শিশু একাডেমির পরিচালক বিজয়ীদের মেডেল ও সনদপত্র তুলে দেন।

জানা গেছে, সালিহীনের গ্রামের বাড়ি রংপুর জেলায়। তার বাবা বিমান বাহিনীতে এবং মা বিএএফ শাহীন কলেজে শিক্ষকতা পেশায় কর্মরত আছেন।

গত ১, ২ ও ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় ভূগর্ভস্থ তাপের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন প্রজেক্ট উপস্থাপনা করে জাতীয় পুরস্কার অর্জন করেন। তার নতুন আবিষ্কার ও ভাবনা দেখে মেলায় আসা সকলেই অবাক হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App