×

বিনোদন

মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫ পিএম

মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা

চিটা রিভেরা

বার্ধক্যজনিত অসুস্থতায় যুক্তরাষ্ট্রের থিয়েটারের কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা মারা গেছেন।  তার পাবলিসিস্টের পক্ষ থেকে গণমাধ্যমকে বুধবার (৩১ জানুয়ারি) এক সংবাদে জানায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।

দুইবার টনি অ্যাওয়ার্ড জয়ী এই তারকা ব্রডওয়ের মঞ্চ বহুবার আলোকিত করেছেন চিটা রিভেরা।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে মুখপাত্র মার্লে ফ্রিমার্ক বলেছেন, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, আমাদের প্রিয় ব্রডওয়ে আইকন চিটা রিভেরা মারা গেছেন।

চিটা রিভেরার পুরো নাম ডলোরেস কনচিটা ফিগুয়েরা দেল রিভেরো অ্যান্ডারসন। তার জন্ম ১৯৩৩ সালের ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ১৯৫০ সালে মঞ্চনাটক ‘গাইজ অ্যান্ড ডলস’-এ নৃত্যশিল্পী হিসেবে তার অভিষেক হয়।

পরবর্তীতে তাকে দেখা গেছে ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘শিকাগো’, ‘দ্য রিঙ্ক’, ‘বাই বাই বার্ডি’, ‘মার্লিন’, ‘জেরিস গার্লস’সহ বহু থিয়েটার প্রযোজনায়। এছাড়া চিটা রিভেরা কাজ করেছেন ‘সুইট চ্যারিটি’, ‘টিক টিক…বুম!’ ইত্যাদি সিনেমায়।

প্রসঙ্গত, চিটা রিভেরা দুটি ড্রামা ডেস্ক অ্যাওয়ার্ড, একটি ড্রামা লিগ অ্যাওয়ার্ড, প্রথম লাতিন তারকা হিসেবে কেনেডি সেন্টার সম্মান ও ২০০৯ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম লাভ করেছেন। এছাড়া ২০১৮ সালে তাকে টনি অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননাও দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App