×

বিনোদন

অবশেষে করোনামুক্ত ঐশ্বর্য-আরাধ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৫:৫৮ পিএম

অবশেষে বচ্চন পরিবারে স্বস্তির খবর। করোনামুক্ত হলেন অভিষেক পত্নী ঐশ্বর্য রাই বচ্চন এবং মেয়ে আরাধ্যা। টুইট করে অনুরাগীদের নিজেই এ খবর জানিয়েছেন জুনিয়র বচ্চন। কারণ, করোনা পজিটিভ হওয়ায় এখনও হাসপাতালে থাকতে হবে অমিতাভ বচ্চন এবং অভিষেককে।

চলতি মাসেই করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিগ বি। সেই রাতেই জানা যায় করোনা থাবা বসিয়েছে ছেলে অভিষেকের শরীরেও। তাঁকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। সেই সঙ্গে কোভিড পরীক্ষা হয় বাড়ির অন্যান্য সদস্যদেরও। জয়া বচ্চন, ঐশ্বর্য ও আরাধ্যার প্রথমে ব়্যাপিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় সোয়াব টেস্টর রিপোর্টে জানা যায় মারণ ভাইরাসে আক্রান্ত মা ও মেয়ে উভয়ই। জয়া বচ্চনের রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে। উপসর্গহীন করোনা রোগী হওয়ায় প্রথমে ঐশ্বর্য ও আরাধ্যাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটনায় তাঁদেরও পরে নানাবতীতে ভর্তি করতে হয়।

টুইটারে জুনিয়র বচ্চন লেখেন, “আপনাদের প্রার্থনা আর শুভকামনা এভাবেই যেন আমাদের সঙ্গে থাকে। সৌভাগ্যবশত ঐশ্বর্য আর আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। ওদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এখন ওরা বাড়িতেই থাকবে। তবে আমি আর বাবা আপাতত হাসপাতালেই থাকব।”

উল্লেখ্য, দিন কয়েক আগেই খবর ছড়িয়ে পড়ে যে অমিতাভ করোনামুক্ত হয়ে গিয়েছেন। অনুরাগীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন মুহূর্তে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই টুইট করে অমিতাভ জানিয়ে দেন, সে খবর মিথ্যে। তিনি এখনও নেগেটিভ হননি। প্রায় প্রতিদিনই হাসপাতালে বসে কিছু না কিছু টুইট করে চলেছেন বিগ বি। এদিনই জানিয়েছেন, এমন কঠিন পরিস্থিতিতে বাবাকে ভীষণ মিস করছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App