×

বিনোদন

ভাল আছেন জয়া, ঐশ্বর্য ও আরাধ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ১০:৩৭ এএম

ভাল আছেন জয়া, ঐশ্বর্য ও আরাধ্যা

ছবি: ইন্টারনেট

ভাল আছেন জয়া বচ্চন। ঐশ্বর্য রাই বচ্চনও সুস্থ। ভাল আছে ছোট্ট আরাধ্যাও। তাঁদের তিন জনের করোনা ভাইরাসের অ্যান্টিজেন টেস্ট-এর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর পাওয়া গেছে। পুরো ফল জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।

এরপর থেকে পরিবারের অন্য সদস্যদের নিয়ে চিন্তা বাড়ছিল ভক্তদের। তবে জয়া, আশ্বর্য এবং আরাধ্যা বচ্চনের প্রথম দফার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর।

অমিতাভ বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুগামীদের মধ্যে জোর শোরগোল শুরু হয়ে যায়। বিগ বি এবং অভিষেকের সুস্থতা কামনা করে একের পর এক টুইট করতে শুরু করেন ভক্তরা। এরপরই নানাবতী হাসপাতালে বসে টুইট করেন জুনিয়র বচ্চন।

তিনি জানান, অমিতাভ বচ্চন এবং তিনি, দুজনেই ভাল আছেন। তাঁদের দুজনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। দুজনের অবস্থাই স্থিতিশীল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App