×

বিনোদন

করোনা মুক্ত হলেন গান বাংলার তাপস-মুন্নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ১২:৪৯ পিএম

করোনা মুক্ত হলেন গান বাংলার তাপস-মুন্নি

কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী

করোনা মুক্ত হলেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সংগীত শিল্পী কৌশিক হোসেন তাপস ও টেলিভিশনটির চেয়ারপার্সন ফারজানা মুন্নী। গতকাল রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছেন কৌশিক হোসেন তাপস। স্ট্যাটাসে তাপস বলেন সর্বশক্তিমান আল্লার কৃপায় আমাকে ও আমার জীবন ফারজানা মুন্নি দুজনেই আজ রাতের থেকে সরকারিভাবে করোনাকে মুক্ত! এসময় তিনি আরও বলেন আপনার এবং যারা আমাদের জন্য প্রার্থনা করেছিলেন এবং খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলেন এবং আমাদের স্বাস্থ্যের অবস্থার বিষয়ে আন্তরিকভাবে উদ্বিগ্ন রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এর আগে ১৭ জুন করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার পর সংগীতশিল্পী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক তাপস সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, ‘আমি যখন কোনও নেগেটিভ বিষয়ের মুখোমুখি হই, তখনই একটা মানুষের মুখোমুখি হই। কারণ আমি জানি, তার কাছে গেলে সব নেগেটিভিটি পজেটিভ হয়ে ধরা দেবে। তিনি হলেন আমার স্ত্রী ফারজানা মুন্নী। কারণ তার ভেতরে সবসময় ইতিবাচক শক্তি কাজ করে। অথচ আজ আমরা দুজনেই পজেটিভ ফলাফল হাতে পেলাম! যে পজেটিভ আমাদের দাঁড় করিয়ে দিলো নতুন এক অন্ধকারের মুখে।’ ‘আমরা দুজনেই জীবনের শুরু থেকে ইতিবাচক ছিলাম। আমরা জীবনের সব অসুবিধাকে ইতিবাচক দৃষ্টিতে সমাধান করেছি। অন্যদের জন্যেও সবসময় ইতিবাচক ছিলাম। আমাদের যথাসাধ্য চেষ্টা ছিল মানুষের দিকে পজেটিভ দৃষ্টিতে তাকাবার। আর এখন আমরা আনুষ্ঠানিকভাবে করোনা পজিটিভ!’ আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তাঁর পরিকল্পনাই সেরা পরিকল্পনা! তিনিই আমাদের রক্ষা করবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App