×

বিনোদন

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালায় ‘ডুব’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ০১:৪৫ পিএম

সাম্প্রতিক সময়ে ঢালিউডের আলোচিত সিনেমা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ বাণিজ্যিকভাবে মুক্তির পাশাপাশি অংশ নিয়েছে গুরুত্বপূর্ণ কিছু উৎসবে। সে ধারাবাহিকতায় যুক্ত হলো ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন ফারুকী । ভারতের কেরালায় এ উৎসব ৮ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। ‘ডুব’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান। আরো আছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র। প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান। ‘ডুব’ ইতোমধ্যে চীন, রাশিয়া, মিশর’সহ বেশ কিছু দেশের উৎসবে প্রদর্শিত হয়েছে। সমালোচকদের প্রশংসার পাশাপাশি জিতে নিয়েছে কিছু পুরস্কারও। আর সিনেমাটি দেশে-বিদেশে মুক্তি পায় ২৭ অক্টোবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App