×

বিনোদন

শুরু হবে ‘ডন-থ্রি’ : প্রিয়াঙ্কার পরিবর্তে নেওয়া হচ্ছে দীপিকাকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৭, ০৪:২১ পিএম

‘ডন টু’-র পর এবার খুব শিগগিরই শুরু হবে ‘ডন-থ্রি’র কাজ। কিছুদিন আগে এমনটাই ঘোষণা দিয়েছেন নির্মাতারা। আগের মতো এবারও মূল চরিত্রে অবশ্যই পাওয়া যাবে শাহরুখ খান। তবে দেখা যাবে না বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। তার পরিবর্তে নেওয়া হচ্ছে দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, অতীতে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেম নিয়ে গুঞ্জন ছড়ানোর কারণেই নাকি বাদ দেওয়া হয়েছে প্রিয়াঙ্কাকে। ইতিমধ্যে দীপিকার সঙ্গে অভিনয়ের জন্য সম্মতি প্রকাশ করেছেন শাহরুখ খান। সবকিছু ঠিক থাকলে এ নিয়ে চতুর্থবার জুটিবদ্ধ হবেন শাহরুখ-দীপিকা। এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘ওম শান্তি ওম’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। ২০০৬ সালে মুক্তি পেয়েছিলো বাদশা ও পিসি অভিনীত ‘ডন’। মুক্তি পাওয়ার পরই বলিউডে সাড়া ফেলেছিলো ছবিটি। এরপর ২০১১ সালে মুক্তি পায় ‘ডন-টু’। সাফল্যের মুখ দেখেছিলো সেটিও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App