×

বিনোদন

ভারতের সঙ্গে একই দিনে মুক্তি পাবে ‘অ্যানিমেল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১২:২৩ পিএম

ভারতের সঙ্গে একই দিনে মুক্তি পাবে ‘অ্যানিমেল’
ভারতের সঙ্গে একই দিনে মুক্তি পাবে ‘অ্যানিমেল’

আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তিপেতে যাচ্ছে রণবীর কাপুরের অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। ট্রেইলারেই ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ সিনেমাটি। ক্রেজ দেখা গেছে বাংলাদেশেও। আর দর্শকদের কথা চিন্তা করে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে আমদানির সকল প্রক্রিয়া।

সিনেমাটি আমদানি করছে কিবরিয়া ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক কামাল কিবরিয়া লিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

লিপু বলেন, ‘মন্ত্রণালয় আজ অ্যানিমেল বাংলাদেশে মুক্তির অনুমতি দিয়েছে। এখন বাংলাদেশে মুক্তির ছাড়পত্রের প্রক্রিয়া চলছে। আশা করছি বুধ ও বৃহস্পতিবার দুই দিনের মধ্যে সেন্সর করাতে পারব। যদি সব ঠিক থাকে, তাহলে ১ ডিসেম্বর থেকে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শক দেখতে পারবেন সিনেমাটি।’

২০০ কোটি বাজেটের এই সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন পিতা-পুত্রের চরিত্রে। পর্দায় তাদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App