×

বিনোদন

ফেসবুক থেকে শ্রীলেখার বিরতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১১ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিরতি নিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলেই এ ঘোষণা করেন তিনি। স্ট্যাটাসে শ্রীলেখা লিখেছেন, ‘ফেসবুক প্রোফাইল থেকে সাময়িক বিরতি নিলাম, পেজ অ্যাকটিভ থাকবে। নিজেকে ও নিজের ফ্রেন্ডলিস্টকে (বন্ধুতালিকা) পরিশুদ্ধ করার পর আশা করি ফিরে আসব। বিষাক্তকে বিদায়।’ খবর হিন্দুস্তান টাইমস, জি২৪ ঘণ্টার।

এই পোস্টের নিচে অনুরাগীদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। কেউ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি তার পোস্ট দেখতে না পেলে তাদের মনখারাপ হবে বলেও উল্লেখ করেছেন। আবার কেউ কেউ জানিয়েছেন, অভিনেত্রীর ফেসবুকে ফিরে আসার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সম্প্রতি ‘নটী বিনোদিনী’ সিনেমায় নায়িকার লুক নিয়ে সরব হয়েছিলেন শ্রীলেখা মিত্র। বিনোদিনী রূপী রুক্মিণী মৈত্রর ছবি প্রকাশ্যে আসার পর তিনি প্রশ্ন তোলেন, ‘বিনোদিনী কি রোগা ছিলেন?’ নিজের বিনোদিনী রূপের ছবিও ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি। শ্রীলেখার এই মন্তব্যে নেটপাড়ায় হইচই পড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App