×

বিনোদন

আইএমবিডির বর্ষসেরা ধানুশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১০:০৯ এএম

আইএমবিডির বর্ষসেরা ধানুশ

ছবি: সংগৃহীত

আইএমবিডির বর্ষসেরা ধানুশ

ছবি: সংগৃহীত

জনপ্রিয় বিনোদন সাইট ইন্টারনেট মুভি ডাটাবেস ওরফে আইএমবিডির সমীক্ষার পক্ষ থেকে ২০২২ সালের সেরা দশ তারকাকে বেছে নেওয়া হয়েছে। যাতে আলিয়া ভাট, হৃতিক রোশনদের পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছেন দক্ষিণী সুপারস্টার ধানুশ। হলিউডের প্রখ্যাত রুশো ব্রাদার্সের পরিচালনায় ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে অভিনয় করেছেন ধানুশ। তাতেই সেরা অভিনেতার জায়গাটি দখল করেছেন বলে মনে করছেন অনেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমার তথ্য আইএমবিডির সাইটে থাকে। দর্শকদের রেটিংয়ের ভিত্তিতে সেখানে সিনেমার গুণমান নির্ধারণ করা হয়। ১০-এর মধ্যে এই নম্বর দেওয়া হয়। সম্প্রতি সারা বছরের তথ্যের ভিত্তিতে ১০ জন সেরা ভারতীয় তারকার তালিকা প্রকাশ করা হয়। যেখানে বলিউডের চেয়ে দাক্ষিণাত্যের তারকাদেরই আধিপত্য বেশি। আইএমবিডির প্রকাশ করা এই তালিকার ভিত্তিতেই বছরের সেরা ভারতীয় অভিনেতা হয়েছেন ধানুশ। চলতি বছরের ধানুশের তিনটি তামিল সিনেমা মুক্তি পেয়েছে। আর একটি হলিউড সিনেমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App