×

বিনোদন

স্থগিত হলো কবীর সুমনের গানের অনুষ্ঠান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০৯:১৬ পিএম

স্থগিত হলো কবীর সুমনের গানের অনুষ্ঠান

কবীর সুমন। ফাইল ছবি

স্থগিত হলো কবীর সুমনের গানের অনুষ্ঠান

অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় শাহবাগে জাতীয় জাদুঘরে কবীর সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

কবীর সুমনের গানের অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় জাদুঘরের মতো ‘কি পয়েন্ট ইনস্টলেশনে’ এ ধরনের প্রোগ্রামের অনুমতি দেয়া যায় না।

অন্য কোথাও অনুষ্ঠানটি হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো অনুমতি চাওয়া হয়নি। চাইলে তখন জানাতে পারবো।

এ ব্যাপারে আয়োজক প্রতিষ্ঠান ‘পিপহোল’-এর কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ জানান, তারা এখনো অনুমতি পাননি। অনুমতি নেয়ার জোর চেষ্টা চালানো হচ্ছে। আশা করছেন অনুমতি পাবেন।

প্রসঙ্গত, জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামী ১৫-১৮ অক্টোবর গান পরিবেশন করার কথা ছিল বাংলা গানের কিংবদন্তি শিল্পী কবীর সুমনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App